বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনে বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও মুক্তি কামনায় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন বিএনপির ও যুবদল সহ বিএনপির অংগ সংগঠনের নেতা কর্মী গনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় কাচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলু হাওলাদারের বাড়ির উঠানে এই আয়োজন করা হয়। ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার বিএনপি, থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ।
ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর নির্দেশে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন বিএনপির উদ্যেগে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। বিএনপি চেয়াররপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মিথ্যা মামলা থেকে মুক্তি কামনা দোয়া মুনাজাত পরিচালনা করেন, মাওলানা মফিজ কারি।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান বলেন, বর্তমান সরকার গঠনতন্ত্রকে হত্যা করে দেশে একনায়কতন্ত্র কায়েম করছে। এই সরকার দেশকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি নেতা-কর্মীদেরকে মিথ্যা, হয়রানিমূলক মামলা দিয়ে আটক করে নির্যাতন করছে। তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একাধিক মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে কারাবন্দী রেখেছে। বর্তমানে বাসায় বন্দী রয়েছে।
তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এ মাসের সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি। এসময় তিনি বোরহানউদ্দিন উপজেলার সকল নেতৃবৃন্দকে সুসংগঠিত ও একতাবদ্ধ হয়ে কাজ করার লক্ষে নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম নাসিম কাজি, সাংগঠনিক সম্পাদক, বোরহানউদ্দিন উপজেলা বিএনপি, শেখ সাদী হাওলাদার সাধারণ সম্পাদক বিএনপি কাচিয়া ইউনিয়ন, রহমান মিয়া শ্রমিকদলের সভাপতি কাচিয়া ইউনিয়ন, বশির উল্লাহ (শামীম খা) সাধারণ সম্পাদক কাচিয়া উওর বিএনপি, হেলালউদ্দিন মারুফ মিয়া যুবদলের সভাপতি কাচিয়া ইউনিয়ন, মোঃ রাসেল শাহ্ যুবদলের সাধারণ সম্পাদক, বশির আহমেদ সাবেক সভাপতি ছাত্রদল কাচিয়া ইউনিয়ন।
