সর্বশেষঃ

হাসান নগর ইউনিয়নে রাস্তাঘাটের উন্নয়ন করাই একমাত্র লক্ষ্যঃ চেয়ারম্যান আবেদ চৌধুরী

হাসান নগর ইউনিয়ন পরিষদ( ইউপি) নির্বাচনে আমি এবারই নৌকা প্রতীক নিয়ে প্রথম চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি বিধাই জনগণ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। হাসান নগর ইউনিয়নের রাস্তাঘাটের অবস্থা ভালো না। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল (এমপি)’র সহযোগিতা ও দিকনির্দেশনা নিয়ে রাস্তাঘাটের উন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য। দৈনিক ভোলার বানীকে এমন পরিকল্পনার কথা শুনিয়েছেন,ভোলা জেলার বোরহানউদ্দিনের ৬নং হাসান নগর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ চৌধুরী। একান্ত আলাপে উঠে এসেছে চেয়ারম্যানের স্বপ্ন সাধের কথা।

৬নং হাসাননগর বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত বোরহানউদ্দিন উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে একটি ইউনিয়ন। এটির আয়তন প্রায় ২০ বর্গ কিলোমিটার। ৯টি ওয়ার্ড নিয়ে এটি গঠিত। এ ইউনিয়নে প্রায় ২৬ হাজার জনসংখ্যা। ভোটার ১৩ হাজার ১৫ জন। এর মধ্যে নারী ভোটার ৬ হজার ১শত ২৭ এবং পুরুষ ভোটার ৬ হাজার ৮শত ৮৮ জন। এখানে প্রায় ২ হাজার ৫শত ২৮জন নিবন্ধিত জেলে আছে। এটি মেঘনা নদীর নিকটবর্তী একটি এলাকা এবং এর কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী বলেন,ছোটবেলা দেখেছি আমার বাবা মোশারেফ হোসেন চৌধুরী আওয়ামীলীগের রাজনীতি করতেন। সেই অনুপ্রেরণায় আমিও আওয়ামীলীগের রজনীতি করি। ৯৬ এর দিকে আমাদের বাড়ি নদীর কবলে পড়ে ভেঙ্গে যায়। তারপর দীর্ঘ সময় ঢাকা ছিলাম। ২০০৮ এরপর থেকে এলাকায় আসা-যাওয়া করি। এর মধ্যে পূর্ব পুরুষের টানেই প্রিয় সংগঠন আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ভাবে কাজ করি। ২০২১ সালে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করি। হাসান নগর ইউনিয়নের সকলকে আমি দলমত নির্বিশেষই দেখছি। জনগণের মধ্যে তাদের প্রাপ্য অধিকার সর্বদা সঠিকভাবে বণ্টন করবো।

চেয়ারম্যান বলেন, হাসান নগর ইউনিয়ন নিয়ে আমাদের পরিকল্পনা আছে। হাসান নগর ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার করা, কালবার্ট নির্মাণ করা। অসহায়,দরিদ্র লোকজনের মধ্যে তাদের প্রাপ্য অধিকার সুষম বণ্টন করবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।