সর্বশেষঃ

বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ॥ আহত-১১, আটক-১

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত জের ধরে একই বাড়ির দুই গ্রুপের ভিতর সংঘর্ষ হয়, এতে আব্দুল কাদের, পিতা আব্দুল মজিদ, আব্দুর রব, পিতা খলিলুর রহমান, গিয়াস উদ্দিন, পিতা আব্দুল খালেক, জাহাঙ্গীর আলম, পিতা জাবেদ আলী, সাহিদা বেগম, স্বামী মোঃ আলমগীর, আনোয়ারা বেগম, স্বামী নসু শিকদার, শাহিদা বেগম, স্বামী মোহাম্মদ জাহাঙ্গীর, জেবল হক, পিতা রঞ্জন আলী, মোঃ বাবুল শিকদার, পিতা আব্দুল লতিফ, ফজিলাতুন্নেছা, স্বামী ইউসুফ সিকদার, বিউটি বেগম, স্বামী হযরত আলী শিকদার আহত হয়ে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছে।
মোঃ নাছির গং, পিতা মৃত অলিউল্যাহ সিকদার সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আমি ও জাহাঙ্গীর আলম সরদারনগংরা একই বাড়িতে বসবাস করিতেছি জাহাঙ্গীর গং এর সাথে আমার জমিজমা নিয়ে বিরোধ চলিতেছে, এই জের ধরে জাহাঙ্গীর গংরা আমাকে ক্ষতি করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে আসছে। এর মধ্যে জাহাঙ্গীর আলম গংরা বিরোধীয় জমিতে ঘর নির্মান করতে গেলে আমরা বিরোধ মিমাংসা করে ঘর নির্মানের কথা বলিলে জাহাঙ্গীর আলম সরদার, পিতা সেরাজল হক সরদার, আব্দুর রহমান পিতাঃ মৃতঃ সেরাজল হক সরদার, বজলু সর্দার, পিতা সেরাজল হক সরদার, মোঃ সেলিম, পিতা তোফাজ্জল সরদার, সবুজ সরদার, পিতা সেলিম সরদার, জিয়ারুল হক, পিতা মোঃ সেলিম সরদার, নাছির সরদার পিতা কাঞ্চন সরদার, মোঃজাহাঙ্গীর, পিতা আব্দুল মুনাফ সরদার মোকলেছ সরদার পিতা মৃত শামছুল হক সরদার, রানু বেগম স্বামী সেলিম সরদার, মোঃ মহিউদ্দিন, পিতা আনার উল্যাহ ৯ নং ওয়ার্ড দেউলা ইউনিয়ন বোরহানউদ্দিন এরা দেশীয় অস্ত্র সহ পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। এতে আমরা প্রায় ১১জন আহত হই। এর মধ্য দুজন প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান, বাকীরা গুরুতর অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ভর্তিরত অবস্থায় আছেন। এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি এড়িয়ে যান। বোরহানউদ্দিন থানা সুত্রে যানা যায়, এ ঘটনায় মামলা হয়েছে, আমরা একজনকে আটক করেছি, বাকিদের আটকের প্রক্রিয়া চলছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।