সর্বশেষঃ

বোরহানউদ্দিনের বড় মানিকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৯নং বড়মানিকা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার (১৯ এপ্রিল) বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাংসদ সদস্য আলী আজম মুকুল (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মেদ, পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার প্রমুখ। উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।