বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিন রের্কডীয় জমিতে জোর করে ঘর তোলার চেষ্টার অভিযোগ আ’লীগ সভাপতির বিরুদ্ধে

ভোলার বোরহানউদ্দিন সাচড়া মৌজার ৩৪১ নং বিএস খতিয়ানের ৭৭৪ নং দাগের ১.৫৬ একর জমির মধ্যে দাগের মাথায় সড়কের পাশের মূল্যবান ৮ শতাংশ জমিতে জোর করে ঘর তোলার চেষ্টা করছে সাচড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুব আলম চৌধুরী। অসহায় বিচার প্রার্থীদের সাহায্যের হাত বাড়াতে অস্বীকৃতি জানান থানার ওসি। আর ওই সুযোগে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলম চৌধুরী চাচাত ভাইদের ক্রয়কৃত জমি দখল করে নেন। শুক্রবার বিকালে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জমির মালিক বদরুজ্জামান বাদল চৌধুরী ও তার স্ত্রী উম্মে হাবিবা। তারা অভিযোগ করেন যে,
সাচড়া মৌজার জে, এল নং ৪৫ এর এস,এ খতিয়ান ১৬০এর দাগ নং-২৪৫/২৪৭/৫৮৮/৫৯৬/৫৯৭/৫৯৮/৫৯৯ ও ২৭৭ এর মোট জমি ৭-৯১ এর মধ্যে ৩ একর ৭৫ শতাংশ জমির খরিদ সুত্রে মালিক দখলকার নিযুক্ত হয়ে প্রায় ২৬ বৎসর ভোগ দখল করিয়া আসিতেছে। সেই অনুবলে তাদের নামে বিএস ৩৪১নং খতিয়ানে রেকর্ড অকিংত হয়। কিন্তু উক্ত জমি দরুন বাজারের কাছে হওয়ায় মাহবুব আলম চৌধুরী গংদের উক্ত ৮ শতাংশ মূল্যবান জমির উপর ললুপ দৃষ্টি পরে। পরে তারা থানা ম্যানেজ করে উক্ত জমির উপর পাকা দেয়াল তৈরী করে দখল করার চেষ্টা করে। এসময় বদরুদ্দোজা বাদল গং বাধা দিতে গেলে মাহাবুব গংদেও ভাড়াটিয়া গুন্ডা বাহিনী জমি মালিকদেও উপর লাঠি সোটা নিয়ে হামলা করে। এতে জমি মলিকদের কয়েকজন আহত হয়। এ বিষয়ে বোরহানউদ্দিন থানায় অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাননি বলে অভিযোগ করেন জমি মালিকরা।
বদরুজ্জামানের পক্ষে তার স্ত্রী উন্মে হাবিবা লিখিত সংবাদ সম্মেলনে আরোও উল্লেখ করেন, তার স্বামী বদরুজ্জামান ও স্বামীর ভাই নুরুজ্জামান বাহার ১৯৯৭ ও ১৯৯৯ সালে ক্রয় সূত্রে ৩ একর সাড়ে ৭৫ শতাংশ জমির মালিক। ক্রয়ের পর থেকে ওই জমি তারা ভোগ করছেন এবং ওই জমিতে বদরুজ্জামান পক্ষ পাকা পিলার করে ভবন তৈরী করলে মামবুব পক্ষ রাতের অন্ধকারে তাদেও পিলার উপড়ে ফেলে দেন এবং মাহবুব আলম ওই জমিতে তার অংশ আছে দাবি করেন। ওই সময় স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে তৎকালীন ওসি এনামুল হক উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা ও সরেজমিনে মাপ-ঝোপ দিয়ে দেখেন ওই জমিতে মাহাবুব আলম চৌধুরীর কোন পাওনা জমি নেই। বরং উল্টো তার কাছে বদরুজ্জামান পক্ষ কয়েক শতাংশ পাবে। ওই রিপোর্ট ওসি উভয়পক্ষকে বুঝিয়ে দেন। এ অবস্থায় হঠাৎ করে ফের তিন দিন আগে বুধবার ৮ শতাংশ জমি জবর দখল করে তাতে পাকা ভবন নির্মাণ করার চেষ্টা করে মাহাবুব চৌধুরীর ছেলেরা। এ বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে বর্তমান ওসি শাহীন আলম ফকির এসআই রিপনকে ঘটনাস্থলে পাঠান। কিন্তু তিনি ঘুরে ফিরে চলে আসেন। তার সামনেও মাহাবুব গ্রুপ ভবন নির্মাণ অব্যাহত রাখেন বলেও অভিযোগ করেন বদরুজ্জামান পক্ষ। এ বিষয়ে ওসি শাহীন ফকির জানান, তিনি আইন মাফিক চলেন। এর বাইরে তিনি কাজ করেন না বলে উল্লেখ করেন। জমি জমার বিষয় আদালতের। তার দফতরের দেখার কিছু নেই বলেও জানান ওসি।
এদিকে মাহাবুব আলম চৌধুরী অসুস্থ আছেন উল্লেখ করে তার ছেলে মিথুন চৌধুরী জানান, তারা বাহার ও বদরুজ্জামানের জমি দখল করেন নি। তাদের পিতার রেকর্ডিয় জমিতে পাকা ভবন করছেন। তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলেও দাবি করেন মিথুন। এলাকার ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ জানান, এদের বিরোধের কথা শুনেছেন।
সংবাদ সম্মেলনে উন্মে হাবিবা আরো জানান, স্বামীর অংশ হিসেবে ওই জমির দেখাশুনায় তার দায়িত্ব রয়েছে, কিন্তু তিনি উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মানিক মিয়ার মেয়ে। অথচ তা সত্বেও উম্মে হাবিবা পুলিশের সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন।
