বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনে ইয়াবা সহ যুবক আটক

ভোলার বোরহানউদ্দিনে শনিবার (৯এপ্রিল) সন্ধ্যায় এসআই মোঃ ফখরুল হাসান লিখন, সঙ্গীয় এএসআই মোঃ আনোয়ার হোসেন, এএসআই মোঃ ইলিয়াস, এএসআই মোঃ আনিসুর রহমান, সর্ব কর্মস্থল বোরহানউদ্দিন থানা, ভোলা বিশেষ অভিযান পরিচালনা করিয়া বোরহানউদ্দিন থানাধীন পৌরসভা ০৪নং ওয়ার্ডস্ত জনৈক মোঃ নেছার উদ্দিন এর বসত বাড়ীর দক্ষিন পাশে ভোলা-টু-চরফ্যাশনগামী পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ মারুফ মোরশেদ আকাশ (২৭), পিতা-মোঃ হারুন অর রশিদ, মাতা-নাহিনূর আক্তার, সাং-ফলাঘর ০১নং ওয়ার্ড, পোঃ কালিগঞ্জ, রঙ্গশ্রী ইউনিয়ন, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল এর দখল হইতে ২৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
