বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
দৌলতখানে ভিক্ষুক পেলেন পুলিশের উপহার পাকা ঘর , বললেন স্বপ্নের মতো লাগছে

স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে শেষ বয়সে স্বপ্নের রঙিন একটি ঘর পাবো। ঘর পেয়ে তৃপ্তির হাঁসিতে এ কথা বলছিলেন ভিক্ষুক ও মানুষের বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করা তাজনুর বেগম (৪৯)। দিন শেষে এখন আর ঝুপড়ি ঘরে মাটিতে বিছানা করে ঘুমাতে হবে না তাকে। ৭ বছর আগে স্বামী ছিডু মিয়াকে হারিয়ে জীবনের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া তাজনুর বেগম এখন প্রতিদিন রাতে শান্তিতে ঘুমাতে পারবেন।’
ঘর পেয়ে আনন্দে দৌলতখান উপজেলার চরখলিফা দিদার উল্যাহ গ্রামের তাজনুর বেগমের চোখে মুখে আনন্দের হাঁসি।
ঘর পেয়ে কেমন লাগছে জিজ্ঞেসা করলে কান্না জড়িত কন্ঠে তাজনুর বেগম বলেন, আমার স্বামী ৭ বছর আগে মারা গেছে। এক মেয়ে এক ছেলে আছে। ছেলে মনির হোসেন (২৮) চট্টগ্রামে রিকসা চালায়। গত ১০ বছর যাবৎ আমার কোন খোঁজখবর নেইনা। মেয়ে নুর নাহার (২৫) কে বিয়ে দেয়ার পর তার স্বামী তাকে আমার কাছে ফেলে রেখে চলে গেছে। ভিক্ষাবৃত্তি এবং মানুষের বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করে এক বেলা খেয়ে অন্য বেলা না খেয়ে বেঁচে থাকতাম। থাকার মত চরখলিফা ইউনিয়নের দিদার উল্যাহ গ্রামের রিপন মিয়ার বাগানে কোন রকম ঝুপড়ি ঘরে দিন পার করতাম। কতদির বৃষ্টির পানিতে ভিজে ভিজে ঘুমাইছি। আমাগো দৌলতখান থানার ওসি আমার খোঁজখবর নিয়ে কষ্টের কথা শুনে পুলিশের পক্ষ থেকে একটি ঘর উপহার দিয়েছেন। আজ আমাকে সেই ঘরের চাবি ওসি স্যার বুঝিয়ে দিয়েছেন। আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করবো।’
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, মুজিববর্ষে উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশনায় দৌলতখানে তাজনুর বেগম নামে এক গৃহহীন নারীকে একটি ঘর উপহার দেয়া হয়েছে। আজ তাজনুর বেগমকে ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়। অন্যদিকে আজ রবিবার দৌলতখান থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়।
