বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ
বিএনপি নেতা ইশরাক হোসেন আটক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরনের সময় রাজধানীর মতিঝিল থেকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকাল ১১টার পর তাকে আটক করা হয়।
জানা গেছে, তার বিরুদ্ধে ইতোপূর্বে করা একটি মামলায় ওয়ারেন্ট আছে।
উল্লেখ্য, ইশরাক হোসেন বিএনপির বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য। দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্যও তিনি। অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি।
