ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ
বোরহানউদ্দিনে ভাইয়ে ভাইয়ে সংঘাত ॥ আহত-১

ভোলার বোরহানউদ্দিনের ফুল কাচিয়া ৫নং ওয়ার্ডের হাসেম পাটওয়ারীর (৪৫) উপর বড় ভাই ইউসুফ পাটওয়ারীর (৪৭) হামলার অভিযোগ পাওয়া গেছে। উভয়ই মৃত আব্দুর রব পাটওয়ারীর ছেলে।
ভুক্তভোগী হাসেম পাটওয়ারী অভিযোগ করে বলেন, তার বড় ভাই ইউসুফ পাটোয়ারী নেশাখোর ও জ্বীনের ব্যবসা করেন। বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে টাকা নেওয়াই তার পেশা। যা বর্তমান সময়ে নেশায় রূপ নিয়েছে। তিনি অভিযোগ করে আরো বলেন, গত ২৯ মার্চ মঙ্গলবার রাত অনুমান ৯ ঘটিকায় আমার ঘরের পাশে বসিয়া প্রতারণামূলক কথাবার্তা বলে, তাই আমি ঘরের পাশ থেকে সরে যাওয়ার কথা বলি। এতেই ক্ষিপ্ত হয়ে আমাকে গালমন্দ ও ডান হাতে দা দিয়ে কোপ দেয় এবং কব্জিতে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। আমাকে হত্যার উদ্দেশ্যে দার আগা দিয়ে পেটে কোপ দেয়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় ভুক্তভোগীর মামাতো ভাই নিরব বলেন, দুই ভাইর কেউ আমাদের মানে না। দুইজনকেই বাড়ি থেকে বের করে দিয়েছি। এ ঘটনায় কঠিন বিচার চাই। মোঃ সেরাজুল বলেন, ইউসুফ পাটওয়ারী জ্বীনের ব্যবসার সাথে জড়িত। তাকে এর আগেও পুলিশ ধরতে আসলে পালিয়ে যায়।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির বিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
