বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
স্বপ্নের ঘর পেয়ে অঝোরে কাঁদলেন কোহিনূর বেগম

বিধবা কোহিনূর বেগম (৬৫), অনেক বছর আগেই মারা যায় স্বামী। একটি ছেলে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষা করেই চলছে জীবন। বসবাসের জন্য একটু জায়গা ও একটি ঘর করে থাকার জন্য ভিক্ষা করে জমানো টাকা স্থানীয় এক জনের কাছে জমা রাখলেও পাননি সে টাকা। থাকতেন খর কুটার সেই ভাঙ্গা ঘরেই। রোদ-বৃষ্টিতে এভাবেই কেটেছে জীবন। এ এক বড় ইতিহাস।
পরিশেষে ভিক্ষুক কোহিনূর বেগমের জীবনকাহিনী জানতে পারে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য ও ভোলার বোরহানউদ্দিনের কৃতি সন্তান মোঃ জীবন মাহমুদ। স্থায়ীভাবে জায়গা ও একটি ঘর করে দেয়ার দায়িত্ব নেন তিনি।
জীবন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে বোরহানউদ্দিন উপজেলার টবগী ৬নং ওয়ার্ডস্থ জহিরুদ্দি বাড়ির পেছনে আড়াই শতাংশ জমি ক্রয় করে স্থানীয় মোঃ সজিব, তারিম ও অন্যান্য স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় নিজেরাই মাটি কেটে তৈরি করে ঘর ভিটা। অবশেষে নির্মাণ হয় তার স্বপ্নের ঘরটি। সোমবার (২৮শে মার্চ) জীবন মাহমুদসহ স্থানীয় সংবাদকর্মীগণ মিলে সরেজমিনে ঘরটি পরিদর্শন করতে গেলে দেখা যায় এক আবেগঘন দৃশ্য। জীবন মাহমুদকে জড়িয়ে ধরে আনন্দের কান্নায় অঝোরে কাঁদলেন ভিক্ষুক কোহিনূর। দুঃস্থ ও অসহায়দের সর্বোচ্চ সহযোগিতার আনন্দ যেন ঠিক এখানেই।
জীবন মাহমুদ জানান, এ নিয়ে টবগী ইউনিয়নে মোট দুইজন অসহায়কে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। বৃদ্ধা কোহিনূর বেগমের ঘরে বিদ্যুৎ সংযোগের জন্য অফিসে টাকা জমা দেয়া হয়েছে আশাকরি অতিদ্রুত তিনি ঘরে বিদ্যুৎও পেয়ে যাবেন। এছাড়াও একই ওয়ার্ডের মোঃ হাতেম (৪০)কেও একটি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে এবং কর্মসংস্থান হিসেবে একটি দোকানও করে দেয়া হয়েছে। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় মানবিক কাজ চালিয়ে যেতে চাই।
