বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ
জিয়ার কারণেই ভেস্তে যাচ্ছে অভয়াশ্রম এলাকায় কাঙ্খিত অভিযান

গত কয়েক বছরে চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিকবার পত্র পত্রিকায় শিরোনাম হওয়া জিয়া আবারো বেপরোয়া। অত্যান্ত নিবিড় ভাবেই চলে জিয়ার অর্থবানিজ্য, জিয়ার কুট কৌশল নাকি কারো প্রশ্রয়ে জিয়া তার চাঁদা বানিজ্য চালাতে সক্ষম বুঝতে বেগ পেতে হচ্ছে।
জিয়া নতুন আঙ্গিকে আবারো কোষ্টগার্ডের নাম ভাঙ্গিয়ে মেঘনার ভিবিন্ন পয়েন্টের চরঘেরাজাল, পাইজাল ও খুটাজাল সহ মৎস্য ব্যাবসায়ীদের কাছ থেকে নিচ্ছে নির্দিষ্ট পরিমান টাকা। কোষ্টগার্ড সোর্স বা মাঝি পরিচয়দানকারী জিয়া কে টাকা দিলেই মেঘনা,তেতুলিয়ার নদীর অবৈধ জেলে মৎস শিকারী ও ব্যাবসায়ীরা রুপান্তরিত হয় বৈধ হিসেবে। বেদুরিয়া ঘাট সংলগ্ন কোস্ট গার্ডের একটি পল্টুন এর সাথেই ইসমাইল ও আবুর মৎস আড়ৎ চলছে নির্বিঘ্নে, এখানে রয়েছে জিয়ার ইসারা । জিয়ার মতো কথিত মাঝি বা সোর্সদের গোপন ইসারায় প্রশাষনের আভিযানিক উদ্দেগ বেশতে যাচ্ছে । এমনি ভাবে কোষ্টগার্ডের মাঝি নাম প্রকাশে চাঁদা দাবির যথেষ্ট অভিযোগ উঠেছে জিয়ার বিরুদ্ধে। ভোলার ভিবিন্ন মৎস ব্যাবসায়ীদের মাছের গাড়ী প্রতি ২০ হাজার টাকা বিকাশ করলেই বরিশালের লাহারহাট ও লক্ষীপুরের মজুচৌধুরির হাট পর্যন্ত নির্বিঘ্নে অবৈধ মাছ পরিবহনের নিশ্চয়তা দেন ভোলা কোষ্টগার্ডের সোর্স বা মাঝি পরিচয়দানকারী জিয়া । জিয়া সরকারের একটি সুনামধন্য বাহিনীর সুনাম নষ্ট করে নিজেই হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। জিয়া অবৈধ উপায়ে কোষ্টগার্ডের নাম বিক্রিকরে টাকা আদায়ের প্রমানিত একাধিক তথ্য উপাত্ত থাকা স্বত্তেও ব্যাবস্থা নিতে নিরব ভূমিকায় সংশ্লিষ্ট প্রশাসন । এদিকে বোরহান উদ্দিন, তজুমদ্দিন,বেতুয়া, সামরাজ ও পাচকপাট ঘাটের একাধিক ব্যাবশায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভয়শ্রম গড়েছে জিয়া। এসব এলাকা থেকে বিকাশে টাকা আনা নেয়ার একাধিক অডিও রেকর্ড ইতিমধ্যেই পৌঁছেছে ভোলার বাণীর নিকট। জিয়া টাকার পরিমান কম হলে সকল স্যারকে ম্যানেজ করে নিতে হয়, টাকা কম দিলে সম্ভব হবেনা বলে জেলে ও আড়ৎদার দের এমন কথাও বলেন জিয়া । জিয়ার এমন কথার একাধিক অডিও ক্লিপস্ সংরক্ষিত।
কোষ্টগার্ডের সোর্স বা মাঝি পরিচয়ে জিয়া এত সাহসীকতার পরিচয় অপকৌশলে করেন নাকি ম্যানেজ করেই করেন এমন প্রশ্নের উত্তর মিলছেনা।
জিয়ার অর্থ বানিজ্যের কৌশল আঁটা হতে পারে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের ভাবমুর্তি নষ্টকরার অপচেষ্টা।
এ বিষয়ে জিয়া কে জানতে চাইলে বিষয়টি সে এড়িয়ে যান,তবে তিনি বিগত চার বছর যাবৎ কোষ্টগার্ড দক্ষিণ জোনের সাথে কাজ করেন বলে জানিয়েন। আপনার অডিও রেকর্ড সত্যি কিনা মুঠোফোনে এমন প্রশ্নে জিয়া বলেন আমি করছি পারলে আপনি কিছু করেন।
এ বিষয়ে কোষ্টগার্ড দক্ষিন জোনের গলফ অফিসার মাসুম পারভেজ ভোলার বাণীকে বলেন জিয়া আমাদের সোর্সের কাজ করেন, তবে অভিযোগের যথাযথ প্রমান আমাকে প্রেরণ করলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করবো । তিনি আরো বলেন আমরা জিয়ার টাকা আদায়ের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষন করছি। প্রমানিত হলে প্রচলিত আইনে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
