বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ॥ আহত-২

বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেপারী বাড়িতে গত ২৩ শে মার্চ রোজ বুধবার বিকেল আনুমানিক তিনটার সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দেবাশীষ চন্দ্র দে (৬০) এবং তার ছেলে সুমন চন্দ্র দে (২৩) গুরুতর জখম হয়েছেন।
ভুক্তভোগী দেবাশীষ চন্দ্র দে জানান, আমি আমার পারিবারিক ওয়ারিশ সূত্রে পাওনা জমিতে আমার গোয়াল ঘরের সামনে আমার প্রতিপক্ষের মানুষজন পেশী শক্তি ব্যবহার করে বাঁশ দিয়ে বেড়া দিতে যায়। এমতাবস্থায় আমি তাদেরকে বাধা দিলে বিপুল চন্দ্র, বিদু চন্দ্র, হৃদয় চন্দ্র, আলো রাণী, রাণী দে, মেঘলা দে দেশীয় অস্ত্র দিয়ে আমাদের বাপ, ছেলে উভয়কে কুপিয়ে আহত করে। পরবর্তীতে আমরা উভয় বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই। তাারা আমাদেরকে হামলা করে শুধু ক্ষান্ত হয়নি এবং উল্টো আমাদের নামে থানায় অভিযোগ দায়ের করে এবং আমিও বাঁচার তাগিদে থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য জানতে চাইলে তাদেরকে বাড়িতে পাওয়া যায়নি এবং তাদের মুঠোফোনও বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বোরহানউদ্দিন থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ শাহিন ফকির (বিপিএম) এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিবরণ সত্য। উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। আমরা তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
