সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ইসলামিক ফাউণ্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মঙ্গলবার সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ,

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের নেতৃবৃন্দ। এর আগে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে আগাত ইমাম গন, পবিত্র কোরআন খতম ও র্য়্যলি তে অংশ গ্রহণ করেন, এবং বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন, শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সাহাদত বরণকারী সদস্য এবং মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের রুহের মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ দোওয়ার আয়োজন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।