বোরহানউদ্দিনে মেঘনায় খুটিজাল উচ্ছেদ অভিযান

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে খুটিজাল উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল থেকে দিনভর এ অভিযান চলে। উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমানের নেতৃত্বে ৩ কিলোমিটার এলাকায় খুটিজালের ১ হাজার ৫ শত খুটি কেটে নস্ট করা হয়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম)সহ সঙ্গীয় অফিসার ফোর্স অভিযানে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান জানান, অভয়াশ্রমে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আমাদের অভিযান চলমান আছে। উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভোলা জেলার চর ইলিশা হতে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০কিলোমিটার এলাকায় এবং ভেদুরিয়া হতে চর রুস্তম পর্যন্ত তেতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকা মৎস্য অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। অভয়াশ্রম এলাকায় সকল ধরনের মাছ ধরা নিষেধ করা হয়েছে। অভয়াশ্রমে বোরহানউদ্দিন উপজেলায় মাছসহ কয়েকজন ব্যবসায়ীকে মামলা দিয়েছে থানা পুলিশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।