বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধাদের র্যালি ও সমাবেশ

ভোলার বোরহানউদ্দিনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলার সকল জীবিত মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভোলা সদর থেকে শুরু হয়ে পাঁচটি উপজেলায় মুক্তিযোদ্ধাগণ ওই কর্মসূচী পালন করে। দুপুর ১২ টার দিকে চারটি ট্রাক ও একটি মাইক্রোবাসের বহর নিয়ে মুক্তিযোদ্ধাগণ ভোলা সদর থেকে দৌলতখান উপজেলা হয়ে বোরহানউদ্দিনে র্যালি বিভিন্ন সড়কসমূহ প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ করে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. দোস্ত মাহমমুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুর রহমান, বোরহানউদ্দিনের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছমত আলী প্রমুখ। সমাবেশে জনপ্রতিনিধি, ভিবিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
