বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনে জাতীয় শিশু দিবস পলিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর মধ্যে দিয়ে ভোলা জেলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ ই মার্চ) সকালে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মেদ, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির, পক্ষীয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। উক্ত আলোচনাসভা শেষে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমীর শিশু শিল্পীগণ। এসময় শিশু দিবস উপলক্ষে রচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
