সর্বশেষঃ

বোরহানউদ্দিনের গঙ্গাপুরে সমৃদ্ধি প্রকল্পের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

সমৃদ্ধি কর্মুসুচি, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের আয়োতায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়ন পরিষদে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নে বিনামূল্যে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উক্ত ক্যাম্পে রোগি দেখেন ডাঃ মোঃ আনিসুজ্জামান, মেডিকেল অফিসার খায়ের হাট হাসপাতাল, দৌতলখান ভোলা ও ডাঃ মোঃ ইমরান হাসান, মেডিকেল অফিসার, বোরহানউদ্দিন হাসপাতাল, ভোলা।
ক্যাম্পে বিনামুল্যে সারাদিন ব্যাপি দুই শতাধিক মেডিসিন ও শিশু রোগী দেখা হয় এবং তাদের মাঝে বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পটি পরিচালনা করেন সমৃদ্ধির প্রকল্পের সমন্বয়কারী আব্দুল জব্বার, সমৃদ্ধী স্বাস্থ্য কর্মকর্তা কামাল মজুমদার সমৃদ্ধী স্বাস্থ্য পরিদর্শনগণ, শাখা ইনচার্জ, মোঃ আবুল হাসান, এবং সমৃদ্ধী প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।