বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিনে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ই মার্চ) বেলা সাড়ে ১১টায় বোরহানউদ্দিন থানা পুলিশের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক ও সাইবার ক্রাইম প্রতিরোধে উপজেলার টবগী ইউনিয়নস্থ হাফিজ ইব্রাহিম কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।
হাফিজ ইব্রাহিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকারিয়া আজম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম)। তিনি বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফিজ ইব্রাহিম কলেজের প্রভাষক ও বোরহানউদ্দিন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ হাসনাইন। এসময় বক্তব্য রাখেন অত্র কলেজের প্রভাষক আসমা পারভীন ও বিট পুলিশিং কর্মকর্তা এসআই মোঃ মেহেদী হাসান।
