সর্বশেষঃ

খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ভোলা জেলা যুবদল। রোববার সকাল সাড়ে ১০টায় মহাজনপট্টি বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেন।
ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর। প্রধান বক্তা মোঃ শহিদুল্লাহ তালুকদার সহ-সভাপতি কেন্দ্রীয় যুবদল টিম প্রধান সিলেট বিভাগ। বিশেষ অতিথি হারুনুর রশিদ ট্রুম্যান সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি। বক্তব্য রাখেন হুমায়ুন কবির সোপান সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জেলা বিএনপি। এনামুল হক সাংগঠনিক সম্পাদক ভোলা জেলা বিএনপি। ফখরুল আলম ফেরদৌস সিনিয়র সহ-সভাপতি ভোলা জেলা যুবদল। মোঃ মোস্তফা কামাল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভোলা জেলা যুবদল। মোঃ মনির হোসেন সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল। উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা পৌরসভা সহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ এবং লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরাসহ উপজেলার নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন এর নির্দেশে সাবেক কমিশনার ও পৌর যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠানে উপস্থিত হন। বিশেষ অতিথি ও প্রধান বক্তা সহ অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার ১০ টাকা কেজি চাল এর কথা এবং ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে জনগণের সাথে মিথ্যাচার করছেন আগামী দিনে সকল কর্মসূচী বাস্তবায়ন করবে এবং মানুষের অধিকার ছিনিয়ে আনবে। খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনলে আরো কঠিন কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের শুরু করলে পুলিশি বাধায় সামনে এগুতে পারেনি। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।