সর্বশেষঃ

এমপি আলী আজম মুকুলের সাথে উপকূল প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ উপকূল প্রেসক্লাবের ভোলা জেলার, বোরহানউদ্দিন উপজেলা সাখার কমিটি গঠন এবং বোরহানউদ্দিন নবগঠিত কার্যকরী কমিটির পক্ষ থেকে ১৩/০৩/২০২২ ইং তারিখ রোজ রবিবার দুপুরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলের বোরহানউদ্দিনের নিজ বাসভবনে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সাংবাদিকতা পেশা সম্মানজনক উল্লেখ করে তিনি বলেন, মানুষের সেবা করার জন্য এই পেশা। সাংবাদিক ও সংবাদপত্রের কাজ ট্রায়াল নয়, বরং সাংবাদিক ও সংবাদপত্র ঘটনার সকল তথ্য-উপাত্ত তুলে ধরবে। সত্য হচ্ছে শেষ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রেক্ষাপট আর মতাদর্শ যাই থাক না কেন একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সত্য উদ্ঘাটন ও সত্যের বিকাশ ঘটানো। একজন সাংবাদিককে আত্মসচেতনতার মাধ্যমে পেশার দায়িত্ব ও নির্দেশনা মেনে চলতে হবে।
কার্যকরী কমিটির সভাপতি তাজউদ্দীন খান, সাধারণ সম্পাদক নীল রতন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি গাজী তাহের লিটন, সহ-সভাপতি মোঃ নুরনবী, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান মোর্শেদ, সহ-সভাপতি মোঃ রিয়াজ ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মোঃ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান শাওন, সহ-সাধারণ সম্পাদক মোঃ নাইমুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব, সহ-সাংগঠনিক মোঃ মিল্লাত হোসেন, সহ-সাংগঠনিক মোঃ জিয়া, দপ্তর সম্পাদক শাহরিয়ার হিমু, কোষাধ্যক্ষ আঃ রহিম, প্রচার প্রচারণা সম্পাদক মোঃ হুমায়ুন, সহ প্রচার সম্পাদক মোঃ হাছান ফরাজি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সিরাজ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মন্জু, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রুবেল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সামিম ওসমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জিহাদ, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ শরিফ, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ রিজভী, নির্বাহী কমিটির সদস্য, মো আমজাদ, মাসুদ রানা, আলমগীর, আরিফ, সাইফুর রহমান সাকিব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।