সর্বশেষঃ

বোরহানউদ্দিনে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ পরিস্থিতিতে গতিশীলতা’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিকম্প এবং অগ্নিকা- বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মহড়া ও হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, পৌর-৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশ্বজিত দে হারু হাওলাদার, বোরহানউদ্দিন ফায়ার স্টেশনের লিডার আবুল কালামসহ ফায়ার ফাইটার মোহাম্মদ হাসান, মুজাহিদুল ইসলাম সাজিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।