বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
দৌলতখানে ট্রলার ডুবির ঘটনায় মামলা, এখনও নিখোঁজ এক

ভোলার দৌলতখানের মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় তাসরিফ-২ লঞ্চের চালক ও শুকানিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ট্রলার মালিক আবদুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এদিকে দুর্ঘটনার দুইদিনেও উদ্ধার হয়নি নিখোঁজ জেলে মমিন (২৫)। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মত উদ্ধার কাজ করছে কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিস। এর আগে বৃহস্পতিবার বিকেলে দুই জেলের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। শুক্রবার সকালে নিহত জেলে এরশাদ ও আকবরের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। নিখোঁজ অপর এক জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। উল্লেখ্য, বুধবার রাত ২টার দিকে ঢাকা থেকে হাতিয়াগামী এমভি তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। ট্রলারে ৯ জেলে ছিল। এদের মধ্যে ৬ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিল ৩ জেলে। এদের মধ্যে বৃহস্পতিবার বিকেলে ২ জেলের মরদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ মমিন নামের এক জেলে। তার বাড়ি চরপাতা গ্রামে।
