সর্বশেষঃ

আজ ‘বসন্ত’

করোনা অতিমারির ধাক্কায় জীবন-জীবিকা যখন পর্যদুস্ত, মৃত্যুর মিছিলের তালিকায় স্বজনের নাম, ঠিক সে সময় বাংলার প্রকৃতিতে এসে গেছে ঋতুরাজ বসন্ত। এত বেদনা, তবু প্রাণে প্রাণ জাগায় বসন্ত। রবীন্দ্রনাথের গানের কথায় যেন, ‘রোদনভরা এ বসন্ত, সখী, কখনো আসে নি বুঝি আগে/কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নব পত্রালিকা’।
পহেলা ফাল্গুন আজ। প্রকৃতি সেজে উঠছে নানা রঙে। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির মতো মানুষের মনেও ছড়িয়ে পড়ে বসন্তের রং। বসন্তকে বরণ করে নিতে তাই প্রকৃতির রঙে রং মিলিয়ে সবাই মেতে উঠবে উৎসবে। দখিনা বাতাসে আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ, কোকিলের সুমিষ্ট কুহুতান, ডালে ডালে কচিপাতা আর শিমুল ফুল দেখে বোঝা যায় শীত বিদায় নিয়ে এসেছে ফাগুন। মন উদাস করা এই ঋতুর আহ্বানে সাড়া পড়েছে তারুণ্যে।
বসন্ত আজ এসেছে ফুলবনে, পাতায় পাতায় পল্লবে, পল্লবে। ডালে ডালে পলাশ, শিমুল আর বকুলের সৌরভে শীতের ঝড়া পাতার মর্মরে মর্মরে আজ থেকে ধ্বনিত হবে বসন্তের কোকিলের কহু কহু তান। পৌষ আর মাঘের শীতার্ত দিনগুলোর পরে ফ্লাগুন মাসের প্রথম দিনে বাঙালি বরণ করে নেবে তাদের প্রিয় বসন্তকে।
বাঙালি ললনার পরনে হলুদ রঙের শাড়িতে লাল পাড় আর তরুণ-যুবাদের হলুদ পাঞ্চাবি, কোর্তা গায়ে দিয়ে বসন্তের প্রথম দিনে আজ জমজমাট হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির চত্বর, শাহবাগ আর রমনার সবুজ প্রান্তর।
আজ বেজে উঠবে সুরে সুরে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান ‘ফুলে ফুলে দুলে দুলে বহে কে বা মৃদু বায়ে/কে জানে কিসের লাগি প্রাণ করে হায় হায়।’ কিংবা ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে/তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/কোরো না বিড়ম্বিত তারে/আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো/আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো/এই সংগীত-মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো/এই বাহির ভুবনে দিশা হারায়ে দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।
রেকর্ডে বেজে উঠবে লতা মঙ্গেশকরের সেই গানÍ‘পাখি আজ কোন সুরে গায়/কোকিলের ঘুম ভেঙে যায়/ আজ কোনো কথা নয়/শুধু গান/আরো গান/আজ বুঝি দুজনের মন/কতো সুরে করে আলাপন/আজ কোনো কথা নয়/শুধু গান আরো গান…।’

আরও পড়ুন

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত ‎ ‎স্টাফ রিপোর্টার: ‎ ‎বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮)-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি। ‎ ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার। ‎ ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আবদুল খালেক। ‎ ‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি, শপথ গ্রহণ ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। ‎ ‎অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. গোলাম রাজ্জাক সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করেন। ‎ ‎আলোচনায় জাতীয় বেতন স্কেল–২০২৬ বাস্তবায়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ, চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে সংগঠনের ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পায়। ‎ ‎এ সময় জাতীয় বেতন স্কেল–২০২৬ বাস্তবায়ন এবং এ-সংক্রান্ত অসংগতি পর্যালোচনায় কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানোর বিষয়টিও অনুষ্ঠানের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল। ‎ ‎বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র সচিব, সচিব, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‎ ‎বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ‎ ‎অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ‎ ‎নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ২০২৬–২০২৮ মেয়াদে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, মর্যাদা প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা পালন করবে। ‎

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।