বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ
মনপুরায় মোটরসাইকেল থেকে পড়ে এক নারীর মৃত্যু

ভোলার মনপুরায় কলাতলী জামাই বাড়ি থেকে হোন্ডযোগে বাড়ির ফেরার পথে ভাড়ায়চালিত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়। রোববার বিকেলে উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন কিল্লার পাড় ফকিরহাট সড়কে এই দুঘর্টনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যুবরণকারী নারী হলেন, উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলাউদ্দিনের স্ত্রী ফাহমিদা (৪০)।
প্রত্যক্ষদর্শী জানান, রোববার দুপুরে ২ টায় কলাতলী মেয়ের জামাই বাড়ি থেকে ট্রলারযোগে রামনেওয়াজ তুলাতলী ঘাট আসে। পরে তুলাতলী ঘাট থেকে ভাড়ায়চালিত হোন্ডা করে বাড়ি ফেরার পথে উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন কিল্লার পাড় ফকিরহাট সড়কে হোন্ডা থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইমুল হাসনাত জানান, হোন্ডা থেকে পড়ে গিয়ে আহত নারী হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়। মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লিখিত রেখে লাশ হস্তান্তর করা হয়েছে।
