হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল
দৌলতখানে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে জেলেদের মাঝে গরু বিতরণ

ভোলার দৌলতখানে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে দেশীয় প্রজাতির (গরুর-বাছুর) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ১০টি নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল। দেশীয় প্রজাতির (গরুর-বাছুর) পেয়ে হাসি ফুটেছে জেলে পরিবারগুলোর।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, ‘ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলো যাতে কর্মহীন হয়ে না পড়ে , তাই মাননীয় প্রধানমন্ত্রী জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। সরকারের এ সকল পদক্ষেপের কারণে মৎস্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ সাফল্যের পথে কেউ বাধা সৃষ্টি করতে চাইলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন , জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার, উপ-প্রকল্প পরিচালক মামুনুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন সহ প্রমুখ।
