বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনে সমৃদ্ধি কর্মসুচির বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিনে বিনামূল্যে বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে পরিষদে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসুচির আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা চক্ষু ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্প পরিচালনা করনে বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞগণ। ক্যাম্পে নেত্রনালী ও মাংশবৃদ্ধি, ও চোখের ছানি অপারেশন করার ব্যবস্থা করা হয়। এছাড়া ঔষধ ও চশমা দেওয়া হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী আব্দুল জব্বার, প্রসপারিটি প্রকল্পের পুষ্টিবিদ বাবুল আখতার ও সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা কমল মজুমদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা নোমান সিকদার।
