ভোলা জেলা পুলিশ অফিসে ৮১তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের বিশেষ পরিদর্শন ও মতবিনিময়
ভোলার পূর্ব ইলিশা ৬নং ওয়ার্ডে ৬৮৮২ ভোটার, কেন্দ্র ঝুঁকিপূর্ণ।। ম্যাজিস্ট্রেট মোতায়েন এর দাবী

আসন্ন ইউপি নির্বাচনে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৬ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬৮৮২ জন। ভোট গ্রহণের জন্য দুইটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এবং ১৯ টি বুথ হবে ভোট গ্রহণের জন্য। ১৭৮ নং উত্তর চর আনন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২২৩৭ জন ভোটার ওই কেন্দ্রে বুথ হবে ৭ টি এবং একজন প্রিজাইডিং ও ৭ জন সহকারী প্রিজাইডিং এবং ১৪জন পোলিং অফিসার দায়িত্বপালন করবেন। চর আনন্দ পার্ট-থ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ৪৬৪৫জন। ওই কেন্দ্রে একজন প্রিজাইডিং, ১২জন সহকারী প্রিজাইডিং ও ২৪জন পোলিং অফিসার দায়িত্বপালন করবেন, এই কেন্দ্রে বুথ হবে ১২ টি।
