সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ভোটকে কেন্দ্র করে হামলা, আহত-১

বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ার হোসেন (ফুটবল মার্কার) সমর্থন করায় অপর প্রতিদ্বন্দ্বী আপেল মার্কা আঃ রহিমের ছোট ভাই কাজলের নেতৃত্বে হামলা ও ভাংচুর চালায় ফুটবল মার্কার সমর্থনকারী সামছুল আলমের পরিবারের ওপর। এমন অভিযোগ পাওয়া গেছে।
বোরহানউদ্দিন কুতুবা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সামছুল আলম বলেন, আমি ফুটবল মার্কার আনোয়ার হোসেনের সমর্থক হিসাবে মাঠে কাজ করি অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপেল মার্কার আঃ রহিমের ছোট ভাই মোঃ কাজল বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে আসছে আমি ফুটবল মার্কার সমর্থন কেন করি আনোয়ার হোসেনের হয়ে মানুষের কাছে ভোট চাই এই বিষয়ে নিয়ে আমার ওপর মোঃ কাজল চওড়া হয়ে গতকাল সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে আমার বাসায় এসে হামলা ও ভাংচুর চালায় এতে আমার ছেলে জুনায়েদ (১২) গুরুত্বর আহত হয়। আমার সহধর্মিণীর ওপরও হামলা চালায় তাকে ধাক্কা দিয়ে পেলে দেয়। বাসার আসবাবপত্র ভাংচুর করে নগদ ১ লক্ষ টাকা এবং স্বর্নের চেইন নিয়ে যায়। পরে স্থানীয়রা আমার ছেলেকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও জানান, আমার বড় ভাই মোঃ লোকমান (৫৪) এসে তাকে ডাক দিলে তাকেও মারধর করে। থানায় অভিযোগের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করবো এমনটাই বলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।