বোরহানউদ্দিন পক্ষিয়া ইউনিয়নে নাগর হাওলাদারের উঠান বৈঠকে মানুষের ঢল

আসন্ন ৮ নং পক্ষিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ বাংলাদেশে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী নাগর হাওলাদারের সমর্থনে বোরহানগঞ্জ কুলছুম রহমান হাইস্কুল মাঠে এক উঠান বৈঠক অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন পক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুর রশিদ মাষ্টার। উঠান বৈঠকে হাজার হাজার মানুষের উপস্থিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পক্ষিয়া ইউনিয়নের মানুষ প্রমান করে দিল নাগর হাওলাদার সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। পক্ষিয়াবাসী তাকে পুনরায় চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। সবার মুখে একটাই নাম নাগর ভাই সবার সেরা। আমরা এভার মন খুলে ভোট দিয়ে নৌকা মার্কার মনোনীত প্রার্থী নাগর হাওলাদারকে কে আমরা নির্বাচিত করবো। এতে কোন ভয় ভীতি নেই। ২৬ তারিখ সারা দিন নৌকা মার্কায় ভোট দিন এই শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল বোরহান গঞ্জ হাইস্কুল মাঠ।
পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আলহাজ্ব মো রফিকুল ইসলাম। নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নাগর হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ভিআর ডিবির চেয়ারম্যান জসিম উদ্দিন, সাংবাদিক নেতা দিন ইসলাম রুবেল, সাচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবউল্যা।
বিশেষ অতিথির বক্তব্য আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাগর হাওলাদারকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন তাকে আগামী ২৬ তারিখে ভোট দিয়ে মাননীয় এমপি মহোদয় আলহাজ্ব আলী আজম মুকুলের হাতকে আরও শক্তিশালী করবেন।

পক্ষিয়া ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রার্থী, ভোলা-২ আসনের নয়নের মনি ও অসহায় মেহনতী মানুষের আস্থা ভাজন আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয়ের প্রার্থী। যারা নৌকার প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী হয়ে ভোট করছেন তারা বঙ্গবন্ধুর আর্দশকে বিশ্বাস করেনা। তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শকে বিশ্বাস করেনা। তারা কেমন আওয়ামী লীগ এটা এই পক্ষিয়াবাসী জানতে চায়।
যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অঙ্গীকার করে বলেছেন, আমরা যদি নৌকার প্রতীক না পাই তাহলে আমরা নৌকার প্রার্থী পক্ষে ভোট করবো এমন অঙ্গীকার ভুলে গিয়ে বিদ্রোহী হয়ে নৌকার বিরুদ্ধে ভোট করছেন তারা কিসের আওয়ামী লীগ, তারাতো আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করেনা। যারা শুরুতেই কথা দিয়ে কথা রাখেনাই তারা আপনাদের সাথে কথা দিয়ে কথা রাখবেনা। আমি বোরহানউদ্দিন পৌরসভায় মেয়ের হওয়ার পরে যেই উন্নয়ন বোরহানউদ্দিনে করেছি এমন উন্নয়নও আগামী ২৬ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। নাগর হাওলাদার পক্ষিয়া ইউনিয়নের জন্য উন্নয়নমূলক কাজ করবেন ইনশাআল্লাহ। আপনারা এই পক্ষিয়াবাসী এমন একজন চেয়ারম্যান পেয়েছেন যার মধ্যে কোন দূর্নীতি নাই বাজে অভ্যাস নাই আমার চেয়ে আপনারাই ভালো জানেন। তাই আপনাদের উদ্দেশ্যই একটি কথাই বলবো, প্রধানমন্ত্রীর মার্কা উন্নয়নের মার্কা আলী আজম মুকুলের মার্কা উন্নয়নের মার্কা। তাই দলমত নির্বিশেষে আপনারা সবাই আজ যে উন্নয়ন হচ্ছে তা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন।
