হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল
লিসবনে পর্তুগাল বাংলা প্রেসক্লাব’র মহান বিজয় দিবস পালন

বিজয়ের ৫০ এ পদার্পনে লিসবন এর স্থায়ী শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন পর্তুগাল বাংলা প্রেসক্লাব।
বিজয় দিবসের প্রথম প্রহরে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কমিউনিটি ব্যক্তিত্ব জনাব রানা তাসলিম উদ্দিন। ঝলমলে আলোজ্জল হিমশীতল আবহাওয়ার মধ্যে সীমিত আকারে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সহ সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম এবং জনাব রানা তসলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল আহমদ, সহ সভাপতি এফ আই রনি, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম আশিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ, প্রচার সম্পাদক এনামুল হক, ও নির্বাহী সদস্য শাহ তানভীর।
