ভোলায় বিদ্যুতের তামাশায় অতিষ্ঠ জনজীবন, ওজোপাডিকো নিরব, ব্যাহত হচ্ছে উৎপাদন
আজ মোস্তফা কামালের ৭৪ তম জন্মদিন

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের মৃত্যুঞ্জয়ী সৈনিক এবং যুদ্ধকালীন যাদের অবদান সবচেয়ে বেশী ছিল সেই ৭ বীরের মধ্যে মোহাম্মদ মোস্তফা কামাল অন্যতম। তিনি ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। আজ তার ৭৪ তম জন্মদিন। তার বাবা হাবিবুর রহমান ছিলেন একজন হাবিলদার। মা মালেকা বেগম ছিলেন একজন গৃহিনী। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জন্মদিন উপলক্ষে তার পরিবার এবং তার নামে প্রতিষ্ঠিত মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সমাজের সুধিজনকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
