বড়মানিকা ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে মোটর সাইকেলযোগে গণসংযোগ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হতে ওবায়দুল হক রাব্বি মোটরসাইকেল মহরাসহ গণসংযোগ করেছেন। উপজেলার ৭ টি ইনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় প্রার্থী জানান দিতে এ মোটরসাইকেল মহরাসহ গণসংযোগ করেন তিনি।
শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় পাটোয়ারির হাট থেকে মানিকার হাট হয়ে জমিদারহাটসহ ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় ৫০ টি মোটরসাইকেল যোগে গণসংযোগ করেন তিনি। এসময় স্থানীয় লোক গণসংযোগে অংশগ্রহণ করেন। ওবায়দুল হক রাব্বি জানান, বড় মানিকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে মোটরসাইকেল যোগে গণসংযোগ করে ভোটারদের কাছে দোয়া চাচ্ছি। এতে সাধারণ মানুষ আমাকে ব্যাপক সাড়া দিচ্ছে। সাধারণ মানুষের সেবা করতে মেম্বার প্রার্থী হতে চাই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।