জাহাঙ্গীরনগরে চাঞ্চ পেলেন বোরহানউদ্দিনের ছেলে শাহীন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের ডি-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল গত (১১ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর ১:০০টায় প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটে মেধা তালিকায় ২৪ তম স্হান অর্জন এবং ১০ শিফটের ভর্তি পরীক্ষায় ৩য় শিফটে মেধা তালিকায় একমাত্র স্থান অর্জন করেছে সাজ্জাদ হোসেন (শাহীন)।
জানা গেছে, শাহীন দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের মোঃ আবুল কালাম ও জাহানারা বেগমের মেধাবী সন্তান। সে মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও কাচিয়া টবগী ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজে থেকে জিপিএ-৫ পেয়ে এইসএসসিতেও কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়।
শাহীন’ সাংবাদিকদের জানায়, বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা এবং আমার আত্মবিশ্বাসী প্রচেষ্টায় আজকের এই ফলাফল। ভবিষ্যতে উচ্চ শিক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অব্যাহত রাখার জন্য সে তাঁর সকল শিক্ষক-ম-লী, মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি এবং সকল আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ সকলের নিকট দোয়া প্রত্যাশী।
উল্লেখ্য, গত ৯ ও ১০ নভেম্বর ১০ শিফটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেন মোট ৬৯ হাজার ১২৯ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৫ হাজার ৫৯৪ জন। পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয় মোট ১৯ হাজার ১ শত ৭২ জন পরীক্ষার্থী। যেখানে ৩ হাজার ৩০২ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে ১ হাজার ৬৪৮ জন ছাত্র ও ১ হাজার ৬৫৪ জন ছাত্রী। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর পাসের হার ১৫.৪৯ শতাংশ। ভর্তিচ্ছু মোট ২৯ হাজার ৬৬ জনের মধ্যে ২৮ হাজার ১৬৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ৮০২জন এমসিকিউতে পাস করেছে। এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন) ও লিখিত মিলে দুই অংশে পাস করেছে ৪ হাজার ৩৬২ জন। ৬৮ জনের উত্তরপত্র বাতিল হয়েছে বিভিন্ন কারণে।
