ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ
বোরহানউদ্দিনে নব-নির্মিত উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি মুুকুল

ভোলার বোরহানউদ্দিন উপজেলার নব-নির্মিত উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম এর শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল। প্রধান অতিথি হিসেবে তিনি এ নব-নির্মিত ভবনের উদ্ভোধন করেন।
বোরহানউদ্দিন উপজেলা চত্বরে (৮ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উদ্যেগে এই উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে ৮কোটি ৪৮ লক্ষ ৪৯ হাজার ৪ শত ৭৮টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম। ৭৩ লক্ষ ৩৫ হাজার ৭শত ৬৪ টাকা ব্যয়ে নির্মিত বোরহানউদ্দিন উপজেলা পরিষদের অভ্যন্তরীন সড়ক। ১ কোটি ২৪ লক্ষ ৩৯ হাজার ২শত ৯১টাকা ব্যয়ে নির্মিত বোরহানউদ্দিন উপজেলাধীন আজাদ নগর মতিয়ার মার পুকুর-আলিমুদ্দিন বাজার সড়কে ২৫৫০ মিটার চেইনেজে ১৩ মিটার জঈঈ গার্ডার ব্রীজ।
এছাড়া আরও ৭টি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ৩কোটি ৯৮লক্ষ ০৬হাজার ১শত ৩৭টাকা চুক্তিতে বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নতুন গেজেটেড টুইন কোয়ার্টার নির্মাণ। ১কোটি ৪৯লক্ষ ২৫হাজার ৮শত ১০টাকা চুক্তিতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন নির্মাণ। ১কোটি ৮৭লক্ষ ৫৬ লক্ষ ৫শত টাকা চুক্তিতে বোরহানউদ্দিন উপজেলাধীন কুঞ্জেরহাট বাজার নির্মাণ। ১কোটি ৬১লক্ষ ৮৫হাজার ৮শত ৬৬টাকা চুক্তিতে বোরহানউদ্দিন উপজেলাধীন বোরহানগঞ্জ-সিকদারহাট-মনিরাম-মির্জাকালু বাজার সড়কে ৩৫০ মিটার চেইনেজে ১৮ মিটার জঈঈ গার্ডার ব্রীজ নির্মাণ। ১কোটি ৬১লক্ষ ৬৮হাজার ৩শত ২৮টাকা চুক্তিতে বোরহানউদ্দিন উপজেলাধীন বোরহানগঞ্জ-সিকদারহাট-মনিরাম-মির্জাকালু বাজার সড়কে ৯৫০০ মিটার চেইনেজে ২২ মিটার জঈঈ গার্ডার ব্রীজ নির্মাণ। ২কোটি ৯৩লক্ষ ৫০হাজার টাকা চুক্তিতে বোরহানউদ্দিন উপজেলাধীন মনিরাম-মুন্সিরহাট-শিবপুর-খাসেরহাট জিসি সড়কে ১৩০০ মিটার চেইনেজে ৩০ মিটার জঈঈ গার্ডার ব্রীজ নির্মাণ। ৩কোটি ৫৭লক্ষ ৮০হাজার ৭শত ২৬টাকা চুক্তিতে বোরহানউদ্দিন উপজেলাধীন উত্তর কুড়ালিয়া ভাইস চেয়ারম্যান বাড়ী বাংলা বাজার সড়কে ১৩০০ মিটার চেইনেজে ৩৬ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ।
এমপি মুকুল তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের কথা তুলে ধরে তার সফর যেন সৃষ্টি কর্তার রহমতে সফল হয় এই অভিমত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর এই সফর যেন দেশের জন্য সাফল্য বয়ে আনে, এবং তার দীর্ঘায়ু কামনা করেন এবং উপস্থিত সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে বলেন।
সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহাম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, এলজিইডি-ভোলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার।
