বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
নিজ অর্থায়নে রাস্তার কাজ মেরামত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম হাওলাদার

আলহাজ্ব জসিম উদ্দিন হাওলাদার। উপজেলা আ’লীগ কার্য নির্বাহী সদস্য ও টবগী ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি এবং আসন্ন ৭ নং টবগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি নিজ উদ্যেগে ও তার ব্যক্তিগত তহবিল থেকে টগবী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মালেগো বাড়ীর সীমানা থেকে নয়ন কাজী বাড়ী পর্যন্ত এই সড়কটি সংস্কারের কাজ হাতে নেন। ৬নং ওয়ার্ডের মালেগো বাড়ী থেকে নয়ন কাজী বাড়ী পর্যন্ত এই সড়কটিতে কয়েক শত মানুষের বসবাস। প্রতিদিন এই সড়কটি দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া সমাজের বিভিন্ন পেশাজীবি মানুষের যাতায়াত। প্রায় ২ কিলোমিটার জুড়ে এই সড়কটিতে রাস্তার মাঝে অনেক বড় বড় তিনটি গর্ত রয়েছে। এই তিনটি গর্তের কারণে শত শত লোক মোটর বাইকে, রিক্সা, বিভিন্ন বাহনে যাতায়াত করতে পারেনা। পুরো ২ কিলোমিটার সড়ক পায়ে হেঁটে ভোলা-টু-চরফ্যাশন প্রধান সড়কে পৌছে দেশের বিভিন্ন গন্তব্যস্থলে যেতে হয়।
টগবী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্থানীয় আম জনতা আসন্ন ৭ নং টবগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন হাওলাদার কাছে তাদের জনজীবনে চলাচলের দুর্ভোগের বিষয়টি অবহিত করলে তিনি তার নিজ অর্থায়নে গর্ত ভড়াটের দায়িত্ব নেন। তারই ধারাবাহিকতায় শনিবার (৬ নভেম্বর) জসিম উদ্দিন হাওলাদার নিজে এসে সড়কে গর্ত ভড়াটের কাজ আরম্ভ করেন। ইতিপূর্বে টগবী ইউনিয়নে বিভিন্ন জনকল্যাণমূলক অনেক কাজ তিনি। মসজিদ মাদ্রাসায় আর্থিক সহযোগিতা, ইট, সিমেন্ট দান করা, অসহায় নিপীড়িত মানুষদের এবং গরীব অবিবাহীত মেয়েদের বিয়ে-সাঁদিতে আর্থিকভাবে সহযোগিতা, রাস্তা ঘাট সংস্কারসহ অনেক সেবামূলক কার্যক্রমে নিজেকে ইতিপূর্বে নিবেদিত সৈনিক হিসেবে কাজ করে যচ্ছেন জসিম উদ্দিন হাওলাদার।
জসিম হাওলাদার কাছে জানতে চাইলে তিনি বলেন, বোরহানউদ্দিন ও দৌলতখানের গণমানুষের নয়নের মনি, আমার নেতা আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয়ের একজন সাধারণ কর্মী হয়ে সব সময় গরীব অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সাংবাদিক ভাইরা আপনারা জানেন, গত বর্ষায় টবগী ৪ও ৫ নং ওয়ার্ডের বেড়িবাঁধ অতিরিক্ত জলোচ্ছ্বাসের চাপে ছিড়ে গেছে। সেখানেও আমি তাৎক্ষনিক ভ্যাকু নিয়ে বেড়ীবাঁধের সংস্কার করেছি। আমি বিগত দিনেও সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা সবাই গণ-অভ্যুত্থানের মহানায়ক সাবেক সফল শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং বর্তমান এমপি আলহাজ্ব তোফায়েল আহমেদের জন্য সকলে দোয়া করবেন তিনি যেন আমাদের মাঝে সুস্থ্য হয়ে ফিরে আসেন।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা শ্রমিকলীগের শিক্ষা সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন (নয়ন), টবগী ইউনিয়ন আ’লীগের দপ্তর সম্পাদক আশরাফুল আলম শিশু, টবগী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ সাফিজল ইসলাম, টবগী ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি মাকসুদুর রহমান, সাধারন সম্পাদক নয়ন কাজী, ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আজগর হোসেন, ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কবির হোসেনসহ ঐ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
