ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ
বোরহানউদ্দিনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উদযাপিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১। ১৯৮১ সালের ৯ এপ্রিল শুভ যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। প্রত্যেক বছরই এই প্রতিষ্ঠানটি পালন করেন ডিফেন্স সপ্তাহ। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১।
উদ্বোধনের ৪০ বছর পর “মুজিববর্ষের শপথ করি, দুর্যোগের জীবন-সম্পদ রক্ষা করি” শ্লোগান ধারণ করেন ফায়ার সার্ভিসের প্রত্যেকটা সদস্য বিন্দু। দেশের দুর্যোগে অগ্নিকা-ের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভূমিকা রেখে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাই চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সাইফুর রহমান, বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহিন ফকির (বিপিএম)।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বোরহানউদ্দিন স্টেশন অফিসার রুহুল আমিন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করে দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের সেবায় আমরা আছি থাকবো।
