সর্বশেষঃ

সেই অসহায় বৃদ্ধাকে ঘর ও নির্ধারিত জায়গা উপহার দিচ্ছেন কাচিয়ার চেয়ারম্যান

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মক্কার পোল বাজারের সন্নিকটে এই বৃদ্ধ মহিলার বসবাসের জায়গা , সহায় সম্বলহীন -নাম – মোসাঃ ছহুরা বেগম (৮০) নামক এই বৃদ্ধা মহিলা -প্রায় ৪০ বছর ধরে সঙ্গীহীন!আপন’জন বলতে একটি ছেলে ও দুইটি মেয়ে আছে । তারা কেউ এই বৃদ্ধার খোঁজ খবর রাখে না। বেঁচে থাকার জন্য মানুষের মৌলিক চাহিদা আছে।

তার মধ্যে এর খুবই গুরুত্বপূর্ণ খাদ্য , বাসস্থান, চিকিৎসা বর্তমানে এই বৃদ্ধার।

কোনটাই নেই বললেই চলে‌। তার বেঁচে থাকার জন্য খাদ্য , বাসস্থান, চিকিৎসা খুবই প্রয়োজন। এই বৃদ্ধা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এই বয়সে ন্যুজ হাটতে পারেনা তারপরেও পেটের ক্ষুধা নিবারনের জন্য ভিক্ষাবৃত্তি করে তার জীবিকা নির্বাহ করে। দিনশেষে রাত্রি যাপন মাথা খোঁজার ঠাই জরাজীর্ণ পরিত্যক্ত ঘরে।

বৃদ্ধ মায়ের আকুতি জীবনের এই পরন্ত বেলায় কেউ তার বাকী জীবনের দায়িত্ব নিলে কমপক্ষে শেষ বয়সে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস নিয়ে মৃত্যু বরণ করতে পারবে।

স্থানীয় গণমাধ্যমে কর্মীরা বৃদ্ধা মহিলার এই অসহায় জীবনের বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরলে বিষয়টি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান , বিশিষ্ট সমাজ সেবক, দানবীর আঃ রব কাজী
বৃদ্ধা ছহুরা বিবিকে একটি দৃষ্টি নন্দন নতুন ঘর, উপহার দিচ্ছেন নির্ধারিত জায়গায় আগামি দিন থেকে ঘরের কার্যক্রম শুরু হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।