সর্বশেষঃ

দৌলতখানে নির্বাচনী সহিংসতা, স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর ॥ হামলায় আহত অর্ধশত

ভোলার দৌলতখানে নির্বাচনী সহিংসতা শুরু হয়ে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রতিপক্ষ প্রার্থীর ক্যাডারদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর অন্ততঃ অর্ধশতজন আহত হওয়ার খবর মিলেছে। ক্যাডাররা এ প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করেছে বলে অভিযোগ করেন জামাল হোসেন চকেট।
তিনি গণমাধ্যমকে জানান, নৌকা প্রতীকের প্রার্থী নাসিরুদ্দিন নান্নুর নেতৃত্বে তার ক্যাডার দুর্ধর্ষ ডাকাত বাবর, মহিউদ্দিন, ফারুক দৌলত, নোয়াব, খালেক, ভূট্রু ও ইসমাইলসহ কমপক্ষে ১/ দেড়শ’ সন্ত্রাসী তার অফিসে হামলা ও ভাংচুর চালায়। কয়াডাররা তার সমর্থিত ৪০/৫০ জনকে পিটিয়ে আহত করেন। অনেককে নদীতে নিক্ষেপ করেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় বুধবার রাতেই চেয়ারময়ান প্রার্থী জামাল হোসেন চকেট দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেচেন।
দৌলতখান থানার অফিসর ইনচার্জ বজলার রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাবস্থা নিবে। এদিকে এ বিষয় অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী নাসিরুদ্দিন নান্নুর সাথে কথা হলে তিনি এ ঘটনায় তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর সেখানকার পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে মদনপুর ইউনিয়নটি মেঘনা নদীর মাঝখানে অবস্থিত। সেখানে এবার নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাসিরুদ্দিন নান্নু এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আনারস প্রতীকের জামাল হোসেন চকেট।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।