সর্বশেষঃ

ভোলায় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আন্দোলন সংগ্রাম ও সফলতার ৫২ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা করেন ভোলা জেলা শ্রমিকলীগ।
সকালে ভেলা জেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় জাতীয় শ্রমিকলীগ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম এর সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর হক বাহালুল মোল্লা, ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো: সিরাজুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগ এর সাবেক যুগ্ম আহবায়ক আবিদুল আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের রাজনীতি হবে নিজেদের জন্য নয় এই দেশের নিরীহ, নির্যাতিত মানুষজনের কল্যাণের জন্য। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমূলের মানুষের কাছে পৌছে দিতে সকল নেতা-কর্মীকে নিঃস্বার্থভাবে কাজ করার আহবান জানান তারা।

আরও পড়ুন

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত ‎ ‎স্টাফ রিপোর্টার: ‎ ‎বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮)-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি। ‎ ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার। ‎ ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আবদুল খালেক। ‎ ‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি, শপথ গ্রহণ ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। ‎ ‎অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. গোলাম রাজ্জাক সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করেন। ‎ ‎আলোচনায় জাতীয় বেতন স্কেল–২০২৬ বাস্তবায়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ, চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে সংগঠনের ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পায়। ‎ ‎এ সময় জাতীয় বেতন স্কেল–২০২৬ বাস্তবায়ন এবং এ-সংক্রান্ত অসংগতি পর্যালোচনায় কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানোর বিষয়টিও অনুষ্ঠানের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল। ‎ ‎বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র সচিব, সচিব, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‎ ‎বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ‎ ‎অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ‎ ‎নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ২০২৬–২০২৮ মেয়াদে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, মর্যাদা প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা পালন করবে। ‎

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।