বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনে মাহিন্দ্র-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

বোরহাউদ্দিনে যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. মমিন (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আরও তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত যাত্রী মমিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাটামারা গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।
শুক্রবার (৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন মেম্বার বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত প্রায় পৌনে ৮টার দিকে ওই সড়ক দিয়ে একটি দ্রুতগামী যাত্রীবাহী মাহিন্দ্রা চরফ্যাশনের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই এক যাত্রাী মারা যান। আহত হন তিন যাত্রী।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।
