বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
করোনা মোকাবেলায় ভোলায় বিএনপির স্বাস্থ্য উপকরণ বিতরণ

“একটু সতর্কতা, একটু সচেতনতা রুখে দিয়ে করোনার শক্তি, এনে দিবে আমাদের মুক্তি” শীর্ষক স্লোগানে শনিবার বেলা ১২টায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ও ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে ভোলা জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম নবী আলমগীর এর তত্ত্বাবধায়নে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান এর নেতৃত্বে পুনরায় জেলা মহাজনপট্টি বিএনপি কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক ও ঔষধ বিতরণ করেন ভোলা জেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, থানা বিএনপি’র সদস্য সচিব হেলাল উদ্দিন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিনসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
