বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত

সামাজিক দুরত্ব বজায় রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রবিবার বিকালে আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দারের উপস্থিতিতে কেক কাটা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আ ন ম আব্দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, বড়মানিকা ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি জহির উদ্দিন বাবর, যুগ্ম সম্পাদক জসিম মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি তাজউদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পলাশ বিস্বাসসহ আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
