সর্বশেষঃ

দৌলতখানে করোনা রোগীর বাসায় খাবার পৌঁছে দিলেন ইউএনও

দীর্ঘদিন যাবৎ জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন ভোলার দৌলতখান উপজেলার ৭নং সৈয়দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওলাদ চৌকিদারের বাড়ির পাশের অসহায় মো. আলাউদ্দিন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী করোনা পরীক্ষা করানোর পর পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এ খবর পেয়ে শুক্রবার (৯ জুলাই) দুপুরে আলাউদ্দিনের বাড়িতে যান দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার।
এ সময় আলাউদ্দিনের বাসা লকডাউনের আওতায় এনে তার চিকিৎসা খরচ এবং পরিবারের খাবারের ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন অসহায় আলাউদ্দিনকে। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান, দৌলতখান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান রিপন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।