ভোলায় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গোপাল চন্দ্র দে, সন্ধান চায় পরিবার
লালমোহনে উন্মুক্ত পরিবেশে বালু পরিবহনের দায়ে ট্রাক্টর চালককে জরিমানা

ভোলার লালমোহনে উন্মুক্ত পরিবেশে বালু পরিবহনের দায়ে এক ট্রাক্টর চালককে ১ হাজার টাকা জরিমানা এবং গাঁজা সেবনের দায়ে মোঃ শামিম নামের এক যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে লালমোহন বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনকালে জরিমানা ও দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।
কারাদণ্ডপ্রাপ্ত শামিম উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড কিশোরগঞ্জ গ্রামের জহিরুলের ছেলে। এছাড়াও মাস্কবিহীন বাইরে বেরুনোর দায়ে ৮ জন পথচারী কে ২৫শ টাকা জরিমানা করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম বলন, মহামারী করোনার প্রকোপরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধান বাধ্যতামূলক। মাস্ক পরিধান নিশ্চিতকরণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
