বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ
ভোলায় ভোক্তা অধিকারের ১২ হাজার টাকা জরিমানা

মাস্ক না পড়া এবং বেশি দামে তরজুম বিক্রির অপরাধে ভোলায় ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। ২৭ এপ্রিল মঙ্গলবার তারা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩ তরমুজ ব্যবসায়ীর কাছে তরমুজ কেনার কাগজ পত্র দেখাতে না পাড়ায় ভোক্তা অধিকারের ৩৮ ধারায় ওই তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা এবং দন্ডবিধি ২৬৯ ধারায় মাস্ক না পড়ার অপরাধে বিভিন্ন ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান এর নেতৃত্বে উপস্থিত চিলেন ভোলা ভোক্তা অধিকারের উপ-পরিচালক মাহমুদুল হাসান, ভোক্তা অধিকারের সেক্রেটারী মোঃ সোলায়মান, মার্কেটিং অফিসার মোস্তফা সোহেব প্রমূখ।
