সর্বশেষঃ

ভোলায় ইলিশা নৌ-পুলিশের মাস্ক বিতরণ ও সচেতনতা সভা

৫ এপ্রিল থেকে দেশব্যাপী লকডাউনের আগে ভোলায় মাস্ক বিতরণ করেছে ইলিশা নৌ পুলিশ। রবিবার (৪ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনামূল্যে কয়েকশ মানুষকে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন ইলিশা নৌ-থানার অফিসার ইনচার্জ সুজন চন্দ্র পাল। বিকালে ইলিশার দুটি লঞ্চঘাট ও ফেরি ঘাটের সামনে থেকে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন (ওসি) সুজন চন্দ্র পাল। তিনি আগত কয়েকজন দিনমজুর ও লঞ্চে লঞ্চে সাধারণ যাত্রীদেরকে নিজ হাতে মাস্ক পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইলিশা নৌ থানায় কর্মরত এস আই শরিফুল, এস আই চন্দন ও নায়েক মৃনাল মহাজন প্রমুখ।
সুজন চন্দ্র পাল মাস্ক বিতরণকালে বলেন, মহামারি করোনার ২য় ঢেউ মোকাবেলায় সরকারি সকল দপ্তরের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। সচেতন নাগরিকদের এই উদ্যোগ খুবই কার্যকরী। সকলে লকডাউন মেনে ঘরে থাকুন-সকলকে মিলেমিশে আমরা করোনা মোকাবেলা করবো ইনশাল্লাহ। পরে ইলিশা ফেরিঘাট এলাকায় কয়েকশ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পুরো কর্মসূচিতে এস আই শরিফুল, চন্দন, ও মৃনাল মহাজন সকলকে সাথে নিয়ে মাস্কবিহীন মানুষকে মাস্ক পরিয়ে দেন।
নৌ-পুলিশ সদস্যরা জানান, ইতিপূর্বে করোনাকালীন মানুষের পাশে থেকে কাজ করছি এবং এখনও করে যাবো ইনশাআল্লাহ্। করোনায় মানুষের সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে। তাহলেই আমরা মহামারি এই ব্যাধি থেকে মুক্ত থাকতে পারবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।