লালমোহনে ক্যান্সার আক্রান্ত স্কুল ছাত্রের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলো নিউইয়ার্ক প্রবাসী সংগঠন

ভোলার লালমোহনে ক্যান্সার আক্রান্ত ষষ্ঠ শ্রেণীর ছাত্র সায়েমের চিকিৎসা সহযোগিতায় এগিয়ে এসেছে ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ নামের একটি প্রবাসী সংগঠন। রবিবার (৪ এপ্রিল) দুপুরে লালমোহন প্রেসক্লাবে ক্যান্সার আক্রান্ত সায়েমের পিতার নিকট আড়াই লাখ টাকার এ অর্থ সহায়তা তুলে দেয় সংগঠনটি। পরে সংগঠনের নেতৃবৃন্দ লালমোহন উপজেলার মধ্য পেশকার হাওলা গ্রামর ওই স্কুল ছাত্রকে দেখতে তার বাসায় যান।
এ সময় উপস্তিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নিউইয়ার্ক আবদুর রহমান জুয়েল, সদস্য আফতাব উদ্দিন, অহিদ পাটোয়ারি, সমাজসেবক জামাল উদ্দিন বাহার, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক জসিম জনি প্রমুখ।

বক্তারা বলেন, নিউইয়ার্কে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের সংগঠন ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশ অব ইউএস ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। সংগঠনটি বিভিন্ন সময় জেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ্য পরিবার ও অসুস্থ রোগীদের সহায়তা করে আসছে। তারাই ধারাবাহিকতায় স্কুল ছাত্র সায়েমকেও সহযোগীতা করলো সংগঠনটি। এ সময় বক্তারা সমাজের বৃত্তবানদেরকেও অসহায় মানুষের সহযোগীতায় এগিয়ে আসার আহব্বান জানান বক্তারা। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন, সামাজিক সংগঠন নবজাগরনের একদল নেতৃবৃন্দ।
