ভোলায় দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘জাগছে নতুন পৃথিবী-উদ্যমী আমরাও’ এ স্লোগানকে সামনে রেখে ভোলায় ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (৩১ মার্চ) সকালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ভোলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শঙ্কর কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, মানবাধিকার সংগঠন হিউম্যান রাউটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বির উল্ল্যাহ চৌধুরী, ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু, রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকার সভাপতি প্রভাষক খাদিজা আকতার স্বপ্ন, ভোলা থিয়েটার সভাপতি ও সময় টিভি স্টাফ রিপোর্টার নাসির লিটন। স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক আমাদের সময় ভোলা উত্তর প্রতিনিধি ছোটন সাহা ও দক্ষিন প্রতিনিধি আব্দুল মালেক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক আনিসুর রহমান টিপু, জনকন্ঠ প্রতিনিধি হাসিব রহমান, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু,৭১ টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, আবৃত্তিশিল্পী এসএম বাহাউদ্দিন, বাংলাদেশসংবাদ সংস্থা (বাসস) স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, যমুনা টিভি প্রতিনিধি এইচএম জাকির, চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি আদিল হোসেন তপু, সাংবাদিক মো: সোলাইমান, এটিএন বাংলা প্রতিনিধি এম ছিদ্দিকুল্লাহ, বোরহানউদ্দিন শাহাবাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সেচ্চাসেবী সংগঠন চিলেকোঠা সভাপতি সাব্বির মুন্না, সম্পাদক রফিকুল আমিন টুটুল, ইয়ুথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস আরোহী, দৈনিক আমাদের সময় দৌলতখান প্রতিনিধি রোমানুল ইসলাম সোহেব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের এইদিনে দেড়যুগ পেরিয়ে দৈনিক আমাদের সময় ১৭ বছরে পদার্পন করেছে। পত্রিকাটি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে পাঠপ্রিয়তা অর্জন করার পাশাপাশি মানুষের মাঝে আস্থা তৈরী করতে সক্ষম হয়েছে। এ পত্রিকার সুনাম এখন সর্বত্র। বক্তারা পত্রিকার সম্পাদক-প্রকাশক, লেখক- সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের প্রানবন্ত উপস্থাপনা করেন, সাংবাদিক-শিক্ষক মনিরুল ইসলাম।
