ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ২০২১ উপলক্ষে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।
ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী কাজী শরীফ উদ্দীন আহমেদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকোশলী মোঃ নাজমুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ, জেলা রেজিস্ট্রার মোঃ সেলিম হাওলাদার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাধব চন্দ্র দাস, জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও জেলা প্রশাসনের সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।
সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী, জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে যূগীর ঘোলে অবস্থিত বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। এছাড়া রাত ৯.০০ টা থেকে ৯.০১ মিনিট পর্যন্ত ১ মিনিট জেলায় প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হয়।
