লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
ভোলায় নবাগত জেলা প্রশাসকের সাথে ব-দ্বীপের সৌজন্য সাক্ষাৎ

ভোলা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন দ্বীপ জেলা ভোলার অন্যতম সামাজিক সংগঠন “ব-দ্বীপ ফোরাম”। রবিবার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ব-দ্বীপ ফোরামের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক এর সাথে সৌজন্যে সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির নেতৃবৃন্দ।এসময় তাকে ফুলদিয়ে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।
পরে নবাগত জেলা প্রশাসক ও ব-দ্বীপ ফোরাম উভয়ের মধ্যকার জেলার বিভিন্ন বিষয় নিয়ে উভয়ে আলোচনা ও মতবিনিময় করেন। এসময় ব-দ্বীপ ফোরামের পক্ষ থেকে “ভোলাবাসীর প্রাণের দাবী ২০ লক্ষ ভোলাবাসীর উন্নত চিকিৎসার জন্য সরকারি মেডিকেল কলেজ ও উচ্চ শিক্ষার জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় চাই” লিখিত দাবী স্বারক তুলে দেওয়া হয় জেলা প্রশাসকের হাতে। উক্ত দাবী ও সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রধান করেন নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী মীর মোশারেফ অমি, প্রচার সম্পাদক মোঃ আরিয়ান আরিফ, আনোয়ার হোসেন, শাহরিয়ার জিলন, আবদুল্লাহ আল নোমান সৌরভ, রাজীব হায়দার, সাদ্দাম, রাজিব কিবরিয়া, রিশাদ, রায়হান, সাদ্দাম, সাহাদাত, আলামিন, ইমন, বাঁধন, সিমি, শুভ, বিল্লালসহ ভোলার সকল উপজেলার ব-দ্বীপ ফোরামের প্রতিনিধিবৃন্দ।
